দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলমান তীব্র তাপদাহের কারণে প্রচণ্ড গরম আবওহাওয়া প্রবাহিত হচ্ছে। এর ফলে মানব ও প্রাণিকূলের চলাচলে জীবন অতিষ্ট হয়ে পরেছে। তাপদাহ থেকে রক্ষা পেতে জয়পুরহাটে বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করা হয়। এতে হাজারও মুসল্লি অংশ নেন। নামাজ শেষে প্রায় ঘণ্টাব্যাপী বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ ও মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা আবুল কালাম মোহাম্মদ শরিফ উদ্দিন।
জেবি