দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা ও বৃষ্টির আশায় পিরোজপুরের মঠবাড়িয়ায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম টিকিকাটা গ্রামে এ নামাজ আদায় করা হয় বলে জানান মঠবাড়িয়া দক্ষিণ বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা শাহ জালাল।
এ সালাতুল ইসতিসকার নামাজে টিকিকাটা গ্রামসহ আশপাশের গ্রামের শতাধিক মুসল্লি অংশ নেন।
মঠবাড়িয়া দক্ষিণ বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা শাহ জালাল বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকার বলা হয়।
নামাজে অংশ নেওয়া জাকির হোসেন বলেন, আমার জীবনে রোদের তাপ এত দেখিনি। ঘরের ভেতরে বা বাইরে কোথাও থাকা যাচ্ছে না। ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না। কৃষির ওপর আমাদের এলাকার সবাই নির্ভর করে। ধানের বীজের বয়স বেড়ে তা নষ্ট হয়ে যাচ্ছে।
কঠিন সময় অতিক্রম করছি আমরা। বাসার বাইরে কাজ করতে যেতে পারছি না। তাই এই গরমে অনেকে অসুস্থ হয় পড়েছেন। তাই বৃষ্টির জন্য আমরা নামাজ আদায় ও দোয়া করলাম।
জেবি