দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, সব জায়গায় কেমন জানি একটা খাই খাই ব্যাপার হয়ে গেছে। এখন চারদিকে এত খাই খাই, মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে।
সোমবার (২২ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় সেবামূলক প্রতিষ্ঠান ‘ভালো’র নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, বর্তমানে ভালো মানুষের সংখ্যা বেশি। তবে খারাপ মানুষের ধাক্কায় ভালো মানুষ সামনে আসতে পারছে না। নিউ জেনারেশনের দায়িত্ব হচ্ছে ভালো মানুষের জন্য রাস্তাটা পরিষ্কার করে দেওয়া। তার বিনিময়ে কিছু চাওয়া না।
তিনি বলেন, আমি তোলারাম কলেজের ভিপি ছিলাম। আমি প্রচণ্ড পাওয়াফুল (শক্তিশালী) ছিলাম। আমি যখন ছাত্রনেতা ছিলাম তখন যতটা পাওয়ারফুল ছিলাম, ১০ জন এমপিরও এত পাওয়ার ছিল না। তখনও আমি ৯০০ টাকার জন্য পরীক্ষার ফরম ফিলআপ করতে পারিনি। ৩০ হাজার শিক্ষার্থীর মধ্যে সবাই আমার স্বাক্ষরে বেতন মওকুফ করছে। কিন্তু আমি নিজের জন্য বেতন মওকুফ করিনি। এটা আমার আইডিওলজি (মতাদর্শ)।
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি বলেন, সমালোচনা করা সবচেয়ে সহজ কাজ। খারাপ কথা বলা সবচেয়ে সহজ। কিন্তু মানুষকে ভালো বলা ও ভালো কাজ করা কঠিন। সুতরাং আমরা সবাই চেষ্টা করবো সবাইকে ভালো বলতে ও ভালো কাজে উৎসাহিত করতে। এটাই আমাদের সঙ্গে ওই পৃথিবীতে যাবে।
বহির্বিশ্বের চলমান যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, সবাই যদি আমরা ভালো কাজ করি তাহলে পৃথিবী ভালো হয়ে যায়। যারা আজ যুদ্ধে লিপ্ত তারা যদি দুই বছর অস্ত্র তৈরি করা বন্ধ করে তাহলে পৃথিবীর কোনো মানুষ না খেয়ে থাকবে না।
আরএ