দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের টঙ্গী বাজারে আলুপট্টি গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে গুদামগুলোতে মজুদ করা চাল, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পুড়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৭ এপ্রিল) রাতে টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে কয়েকটি গুদামে এ আগুনের সূত্রপাত হয়।
রূপসী বাংলা চালের আড়তের মালিক মো. ফারুক হোসেন জানান, আগুনে মুহূর্তে আমার সব শেষ হয়ে গেছে। আড়তে প্রায় ৫ হাজার বস্তা চাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে।
মেসার্স সবুজ অ্যান্ড ব্রাদার্সের মালিক সবুজ মাতব্বর বলেন, আড়ত বন্ধ করে বাসায় পৌঁছে লেবারদের কাছে জানতে পারেন পাশের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বাসা থেকে এসে দেখেন দোকানের সামনে অংশ ও ভেতরে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা জোনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথম টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেই। পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনে চারটি গুদাম ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ বলতে পারেননি তিনি।
আরএ