দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জগতের সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি ও পুণ্যলাভের আশায় জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও বেলা ১১টা পর্যন্ত পুণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশগ্রহণ করে।
শেরপুর-জামালপুর সেতু এলাকায় ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে হাজার হাজার হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা এ অষ্টমী স্নানের জন্য ভিড় জমায়।
অষ্টমী স্নান উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ ভক্তকূলের মিলনমেলায় পরিণত হয়।
ব্রহ্মপুত্র পারজুরে পুণ্যার্থীদের নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ডাব, ধান, দুর্বা দিয়ে অর্চনা ও স্নান করতে দেখা যায়।
স্নান শেষে পুণ্যার্থীরা স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা-অর্চনা ও অর্ঘ্য প্রদান করে। এদিকে অষ্টমী স্নান উপলক্ষে প্রতিবারের মতো এবারও শহরের দয়াময়ী মন্দিরের আশপাশে তিন দিনব্যাপী অষ্টমী মেলা বসেছে।
চৈত্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথীতে প্রতিবছর ব্রহ্মপুত্র নদে এ অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়।
জেবি