দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে হযরত আলী ওরফে খোকন (৩৮) নামে এক সুইপারের মৃত্যু হয়েছে। এসময় তাকে বাঁচতে গিয়ে সেপটিক ট্যাংকের ভিতরে পড়ে বাড়ির মালিক রিয়াদ পাটোয়ারীরও (৩২) মৃত্যু হয়।
রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনার নিহত রিয়াদের স্বজনদের কান্নায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
রিয়াদ উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের রিয়াদ ‘পাটোয়ারী বাড়ী’র নুরুল হকের ছেলে, তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যাবসায়ী ও দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। অপরদিকে নিহত সুইপার খোকন কুমিল্লা জেলার লাকসাম পৌর শহরের মিস্রি এলাকার রুস্তম আলী মোল্লার ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে পরিবার নিয়ে রায়পুরের বামনী ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাখালিয়া এলাকায় নুরুল হক পাটোয়ারী বাড়ির 'পাটোয়ারী ভিলার' একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে সুইপার খোকনকে ভাড়া করেন রিয়াদ। রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন খোকন। পরিষ্কার করা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত (মিথেন) গ্যাসে আক্রান্ত অসুস্থ হয়ে পড়ে সে। এসময় বাড়ির মালিক রিয়াদ তাকে বাঁচতে মই দিয়ে ওই ট্যাংকে নামেন। একপর্যায়ে মই ভেঙে রিয়াদও ট্যাংকের ভেতরে পড়ে যায়। এসময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সেখানেই দুইজনের মৃত্যু হয়। পর খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে সেপটিক ট্যাংক থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ