দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরে কালিয়াকৈরে বাসের চাপায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন ।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আসিফ ও তার স্ত্রী তানজিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী মাহী স্পেশাল পরিবহনের একটি দ্রুতগামী বাস আসিফ মাহমুদ ও তার স্ত্রী তানজিমকে চাপা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ওই দম্পতির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এফএইচ