দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে নিরব মাদবর (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চর চিকন্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিরব মাদবর চিকন্দী ইউনিয়নের আবুড়া এলাকার ইসহাক মাদবরের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ভাগনির বিয়েতে যেতে ব্যাটারিচালিত অটোরিকশা করে পরিবারের সদস্যদের নিয়ে জাজিরার গঙ্গানগর এলাকায় যাচ্ছিলেন। পথে চর চিকন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশাকে সাইড দিতে গেলে সেটি খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন নীরব। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি