দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়ায় পুকুরে পড়ে ফাতেমা (৬) ও সুরাইয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা পরস্পর মামাতো-ফুফাতো বোন।
শনিবার (১৩ এপ্রিল) সকালে নাটোরের সিংড়া উপজেলায় এ ঘটনা ঘটেছে।
মৃত ফাতেমা নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার রায়হানের মেয়ে ও সুরাইয়া সিংড়া উপজেলার ঢাকঢোল ডাঙ্গা পাড়া এলাকার সৌদি প্রবাসী ফারুকের মেয়ে। তারা নার্সারি শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানায়, বাবা ও মায়ের সঙ্গে শুক্রবার মামা ফারুকের বাড়িতে বেড়াতে যায় ফাতেমা। শনিবার সকাল ১০ টার দিকে ফাতেমা তার মামাতো বোন সুরাইয়াকে নিয়ে খেলতে বের হয়। প্রায় ২ ঘণ্টার মতো তাদের সন্ধান না পেয়ে, ফাতেমার মামী জেসমিন তাদের খোঁজ শুরু করেন। জেসমিন বাড়ির পাশের পুকুরে তাদের জুতা দেখে এলাকাবাসীদের খবর দেন। পরে এলাকাবাসী পুকুরে তল্লাশি চালিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে।
সিংড়া উপজেলার লালোর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল কাদের বলেন, স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় সদর হাসপাতালে নিলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দুই জনকেই আবার ঢাকঢোল ডাঙ্গাপাড়া এলাকায় নিয়ে আসা হয়। আব্দুল কাদের আরও জানান, সুরাইয়াকে ঢাকঢোল ডাঙ্গাপাড়া স্থানীয় কবরস্থানে ও ফাতেমাকে নাটোর সদরের তেবাড়িয়া এলাকায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কে