দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
স্থানীয়রা জানান, জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতরা হাজী ইয়াসিন মোল্লা কান্দি গ্রামের শাজাহান মোল্লার সমাজের কয়েকজন লোক সম্প্রতি একই বংশের হাজী মতি মোল্লার সমাজে যোগদান করে। ঈদ উপলক্ষে মতি মোল্লা ও শাজাহান মোল্লা আলাদাভাবে নিজ নিজ সমাজের লোকদের ঈদের দিন বৃহস্পতিবার দাওয়াত করে খাওয়ান। শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি থেকে সংর্ঘষ বাধে । এনিয়ে একই বাড়ির দুই পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে মামলা প্রক্রীয়াধীন রয়েছে।
এফএইচ/