দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদির সঙ্গে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। সুরেশ্বর দরবার পীরের অনুসারীরা প্রায় শতাধিক বছর ধরে এ ঈদ উদযাপন করে আসছেন।
বুধবার (১০ এপ্রিল) সকাল ৯টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ২ শতাধিক মানুষ জামাতে শরীক হন।
ঈদ জামাতে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের খলিফা গোলাম মাওলা মজনু মিয়া। এ ছাড়াও পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করতে পেরে ভীষন আনন্দিত তারা। এসব পরিবারে মানুষ একইভাবে একদিন আগে রোজাও রেখেছিলেন। প্রতিবারই সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদুল ফিতর উদযাপন করেন।
আরএ