দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার আশুলিয়ায় বাড়তি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মারধরের শিকার হয়ে যাত্রীবাহি বাসের চালক ও কন্ট্রাকটরের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
সোমবার (৮ এপ্রিল) রাতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এর আগে, দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড এলাকায় মারধরের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের কন্ট্রাক্টর ময়মনসিংহের ফুলপুর এলাকার হৃদয় (৩০)। তারা বর্তমানে রাজধানীর মিরপুরে বসবাস করে আসছিল।
পুলিশ জানায়, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হয় ইতিহাস পরিবহনের বাস চালক ও কন্ট্রাক্টর। মারধরের ফলে গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে গাজীপুরের তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মো. মাসুদুর রহমান ইতিহাস পরিবহনেরর বাসের হেলপারে বরাত দিয়ে বলেন, মিরপুর থেকে ছেড়ে আসা বাসটি বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদর সাথে তর্ক-বির্তক হয়। এক যাত্রী তাদের মারধরের হুমকি দেয়। পরে বাসটি ইপিজেড এলাকায় পৌঁছালে কয়েক যুবক বাসে উঠে চালক ও কন্ট্রাক্টরকে মারধর শুরু করে। এসময় বাসের হেলপার পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় চালক ও কন্ট্রাক্টরকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরএ