দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদ যাত্রার শুরুতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত থেকে ওই মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহনের চাপ বাড়তে থাকে। তবে ঢাকামুখী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
যানবাহনের অতিরিক্ত চাপের কারণে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ থেকে থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-ঘোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীর গতীতে চলাচল করছে বলে জানিয়েছে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির।
তিনি জানান, ঈদকে সামনে রেখে স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এদিকে মেঘনা-গোমতী সেতুর পাড় হয়ে কুমিল্লা অংশে মহাসড়কের কিছু অংশ সরু হবার কারণে সেখানে যানবাহনের জটলা দেখা দেওয়ায় মহাসড়কে যানবাহনের ধীরগতি বলে দাবি করেন তিনি।
এ কারণে মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশেও ১৩ কিলোমিটার শুক্রবার সকাল থেকে যানবাহন ধীর গতীতে চলাচল করছে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই অংশে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে বলে তিনি জানান।
এফএইচ