দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন এসিএস টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার তারাব পৈারসভার বরপা এলাকায় কারখার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।
পরে নারায়ণগঞ্জ জেলা শিল্পাঞ্চল পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে চায়। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত বছরের ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বরপা এলাকার এসিএস টেক্সটাইল কারখানার শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। গত মার্চ মাসে মালিকপক্ষ শ্রমিকদের কথা দেন ঈদের আগে তাদের বকেয়া বেতন-বোনাসসহ সবকিছু পরিশোধ করে দেবেন।
সেই অনুযায়ী বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু শ্রমিকরা কারখানা গিয়ে জানতে পরেন তাদের বেতন-বোনাস ঈদের পর পরিশোধ করা হবে। পরে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন। পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশের ওপর হামলা করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম মাথায় আঘাত পেয়েছেন। এছাড়া আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরএ