দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে স্বল্প আয়ের মানুষের জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভর্তুকি মূল্যে ঈদসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু করেছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম।
বুধবার (৩ এপ্রিল) সকালে নগরীর পণ্ডিত বাড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এহতেশামুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফখরুল, সাংবাদিক নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর সাহা, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, জেলা যুবলীগের সদস্য কাজী আশরাফুল ইসলাম মিল্টন, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি, যুগ্ম আহ্বায়ক শাহিন আলম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম নাছির উদ্দীন হীরা প্রমুখ।
ঈদের আগের দিন পর্যন্ত পাঁচ হাজার নিম্নআয়ের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে তিন কেজি পোলাওয়ের চাউল, এক লিটার সয়াবিন, এক কেজি চিনি, ২৫০ গ্রাম গুঁড়া দুধ, দুই প্যাকেট সেমাই পাঁচ প্রকার গরম মসলা ৮০০ টাকায় বিক্রয় করা হচ্ছে।
জেবি