দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কুদ্দুস খান (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় একে একে প্রাণ হারালেন ১৭ জন।
শনিবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে আইসিইউতে মারা যান বলে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
তিনি বলেন, কুদ্দুস খানের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন মারা গেল।
কুদ্দুস লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর মুর্সদমদাতীর বাসিন্দা সুরুজ আলী ও নাজমা বেগমের ছেলে। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। পরিবার নিয়ে তিনি গাজীপুর কালিয়াকৈরে টপস্টার এলাকায় থাকতেন। তিনি দিনমজুরের কাজ করতেন।
এর আগে, গত ১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ ঘটনায় আরও ৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন-মো. নাঈম (১২) ৪০%, নিরব (৭) ৩২%, কবির (৩০) ৪৫% ও মান্নাফ (১৮) ৪০% দগ্ধ হয়েছে।
ডিপি/