দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে পাওনা ৮০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে বসতঘরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জোবায়ের (২৮) উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজিরপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, নাজিরপাড়ার জাগির হোসেনের ছেলে নজুমুদ্দিন নিহত জোবায়েরের কাছে ৮০০ টাকা পেতেন। এই টাকা নিয়ে দুই জনের মধ্যে মোবাইল ফোনে বাগবিতণ্ডা হয়।
যার জেরে শুক্রবার রাত ৭টার দিকে নজুমুদ্দিন তার বড় ভাই ফিরোজের নেতৃত্বে জোবায়েরের বসতবাড়িতে হামলা চালায়। একপর্যায়ে গুলি ছুড়ে পালিয়ে যান তারা।
পরে স্থানীয় ও আত্মীয় স্বজনরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে জোবায়েরকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খানে আলম জানান, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে রেফার্ড করা হয়।
ডিপি/