দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতার কাঁচাবাজারে লাগা ভয়াবহ আগুন। সবশেষ পাওয়া খবর অনুযায়ী- আগুন পুরোপুরি নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
রোববার (২৪ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম।
তিনি বলেন, রাত ৪টার দিকে আগুনের খবর পায়। এরপর ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা, ও পূর্বাচল ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফরহাদুল আলম আরও বলেন, আগুনে এখনো হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
কে