দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলম (৪৫) নামের এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২মার্চ) সকালে উপজেলার ফতেপুর ইউপির তুষার সিরামিক নামক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা রাজু আমম্মেদকে (২৫) আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
নিহত শাহ আলম ফতেপুর ইউপির বেড়ের মাঠ গ্রামের আব্দুল বারিকের ছেলে। আটক রাজু আহম্মেদ একই গ্রামের লালনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে চাচা শাহ আলম তার ভ্যানগাড়ি নিয়ে তুষার সিরামিকস এলাকায় বসে ছিলেন। সে সময় চাচার কাছ থেকে ভ্যানটি ছিনিয়ে নিয়ে টানাহেঁচড়া করেন ভাতিজা রাজু আহম্মেদ। এক পর্যায়ে পেছন থেকে গাছের ডাল দিয়ে চাচার মাথায় আঘাত করেন ভাতিজা রাজু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা রাজুকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ভাতিজা রাজুকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত ভাতিজাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিপি/