দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনায় দুই নারী দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সানারপাড় এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে৷
দগ্ধ দুই নারী হলেন- আইরিন (৩০) ও তার প্রতিবেশী জান্নাত (২৮)। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাতেই চিকিৎসা নিয়েছেন।
এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, আইরিন ও জান্নাতের শরীরের যথাক্রমে ২ শতাংশ ও ১০ শতাংশ দগ্ধ হয়েছে৷
দগ্ধের পরিমাণ মারাত্মক না হওয়াতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
দগ্ধ আইরিনের স্বামী মো. রুবেল বলেন, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি ভাড়াবাসায় থাকেন তারা। রাতে রান্নার সময় সিলিন্ডারের লিকেজ থেকে জমা গ্যাসে আগুন লাগে। এ সময় রান্না ঘরে থাকা তার স্ত্রী ও এক প্রতিবেশী নারী দগ্ধ হন। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ জানান, সিলিন্ডারের লিকেজ থেকে জমা গ্যাসের কারণে আগুন লেগেছে এমন খবরে কাছাকাছি থাকা ডেমরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে দু’জন দগ্ধ হলে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।
এফএইচ