দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদে গ্রামের বাড়ি বেড়াতে আসা হলো না মাদারীপুরের ডাসারের কাজী পরিবারের চার সদস্যসহ পাঁচ জনের।
গোপালগঞ্জের মুকসুদপুরে বুধবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে ডোমরাকান্দিতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হন।
এতে একই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে।
নিহতের স্বজনরা জানান, পারিবারিক জমি বিক্রি ও আসন্ন ঈদ উপলক্ষ্যে মাইক্রোবাসে ঢাকা থেকে গ্রামের বাড়ি ডাসার উপজেলার দক্ষিণ গোপালপুরে আসছিলেন কাজী পরিবারের তিন বোন, দুই ভাই আর এক ভাইয়ের স্ত্রী।
এ সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল গ্লোবাল পরিবহবনের একটি বাস। বিপরীত দিক থেকে আসছিল মাইক্রোবাসটি। ঘটনাস্থলে এলে বেপরোয়া গতির বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে কাজী পরিবারের তিন বোন নাসিমা কাজী (৭০), সালমা কাজী (৬০), আসমা কাজী (৫৮) ও ভাইয়ের স্ত্রী কমল বেগম (৬৬) ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় দুই ভাই হুমায়ুন কবির কাজী ও খায়রুর আলম কাজী গুরুতর আহত হন। এতে মাইক্রোবাস চালক আলমগীর (৪৫) ঘটনাস্থলে মারা যায়। এদের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে।
নিহতের গ্রামের বাড়ি কালকিনিতে হলেও তারা সবাই ঢাকার মোহাম্মদপুরে বসবাস করতেন। যে কারণে বাড়িতে নিহতের পরিবারের তেমন কেউ নেই। মৃতদেহ বাড়িতে দাফন হওয়ার বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জেবি