দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির রাজস্থলীতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।
আটককৃত ব্যক্তিরা হলেন- জয়ন্ত তঞ্চঙ্গা, অমর বাবু চাকমা এবং লক্ষনীজয় তঞ্চঙ্গা। আটক সকলের বাড়ি জেলার বিলাইছড়ি উপজেলায়।
পুলিশ জানায়, সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাজস্থলী বাজারে একটি চক্র শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথ ব্যবহার করে অবৈধভাবে ২৯ বস্তা চিনি একটি মিনি ট্রাক (পিকআপ) করে বিক্রির উদ্দেশ্যে রাজস্থলী বাজারে নিয়ে এসেছে। এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মজুদকৃত ২৯ বস্তা চিনি জব্দ এবং পাচার চক্রের তিন সদস্যকে আটক করে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
আরএ