দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয় শহরে ট্রাকের ধাক্কায় সুগার মিলের দুই কর্মচারী নিহত হয়েছেন। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঠাকুরগাঁও শহরের বঙ্গবন্ধু সড়কের আমতলী মোড় নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ।
নিহতরা হলেন ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর বিসিক এলাকার প্রয়াত আব্দুর রহমানের ছেলে মনজুর রহমান (৫০) ও পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার নয়াবস্তি গ্রামের ময়নুল হকের মেয়ে মাহবুবা বেগম (৩৯)। তারা দু’জনই ঠাকুরগাঁও সুগার মিলের কর্মচারী।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, মঙ্গলবার দুপুরে অফিসের কাজ শেষ করে পঞ্চগড়ে যাওয়ার জন্য সহকর্মী মনজুর রহমানের মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন মাহবুবা বেগম। পথে শহরের বঙ্গবন্ধু সড়কের আমতলী মোড় নামক এলাকায় পেছন দিক থেকে একটি চলন্ত ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা মনজুর রহমান ও মাহবুবা বেগম আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবা বেগমকে মৃত ঘোষণা করে। এর ঠিক কিছুক্ষণ পর চিকিৎসা চলাকালীন অবস্থায় মনজুর রহমানেরও মৃত্যু হয়।
ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। তবে নিহত মনজুর রহমানের মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি