দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র সৈকত থেকে ইলিয়াস (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে ফৌজদারহাট সমুদ্র উপকূলের কিং শিপ ইয়ার্ডের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক বরগুনার বামনা উপজেলার বড় তালেশ্বর এলাকার খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ফৌজদারহাট উপজেলার সমুদ্র উপকূলে অজ্ঞাতনামা যুবকের মরদেহ দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশ ও গাউছিয়া কমিটির মানবিক টিমের সহায়তায় উদ্ধার করা হয় মরদেহ। তার পকেটে একটি আইডি কার্ড পাওয়া গেছে।
নিহতের ভাই খোকন বলেন, প্রায় ১৫ দিন আগে আমার ভাই নাগরীর স্টিলমিল এলাকায় সমুদ্র উপকূলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
গাউছিয়া কমিটির মানবিক দলের প্রধান মামুনুর রশিদ বলেন, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ বিষয়টি আমাদের জানায়। পরে নৌ পুলিশ ও গাউছিয়া কমিটির মানবিক দলের সদস্যরা যৌথভাবে মরদেহ উদ্ধার করে।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করি। গাউছিয়া কমিটির মানবিক দলের একটি দল আমাদের মরদেহ উদ্ধারে সহায়তা করেছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেবি