দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে নাশকতা মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদসহ ১৩ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (১৮ মার্চ) বিকেলে জামিন আবেদন করলে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
কারাগারে প্রেরিত নেতারা হলেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদ, সহসাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মোল্লাহাট উপজেলা যুবদলের আহবায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুবদল নেতা আসলাম মোল্লা, রিপন শেখ ওরফে ফোরকান, শরিফুজ্জামান শিমুল, মাইনুল শরীফ, হাসান শেখ, রুবেল মোল্লা, আত্তাব শেখ, কামরুল শিকদার, জিয়া শেখ ও রিয়াজুল ইসলাম।
আসামি পক্ষের আইনজীবী মো. মোস্তফা কামাল মাসুম বলেন, আসামীরা মোল্লাহাট থানার একটি নাশকতা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ১৩ নেতা কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত আমাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
এফএইচ