দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরি ঘাটে পল্টুন থেকে উপরে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যায় পণ্যবাহী একটি কাভার্ডভ্যান। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল পৌনে ১০টার সময় দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটের পল্টুনে এ দুর্ঘটনা ঘটে। এতে কাভার্ডভ্যানের চালক শাহীন শেখ (৩২) আহত হন। গোয়ালন্দ উপজেলার ফায়ার সার্ভিস দলের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মো. শাহিন শেখ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ছাতারপাড়া গ্রামের মহসীন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ফেরি ঘাট থেকে ছেড়ে আসা রোরো ফেরি এনায়েনপুরী সকাল পৌনে ১০টার সময় রাজবাড়ী জেলার দৌলতদিয়া ৭নং পল্টুনে এসে নোঙ্গর করে। এসময় ফেরিতে থাকা যানবাহনগুলো উপরে থাকে পর্যায়ক্রমে। হঠাৎ পণ্যবাহী একটি কাভার্ডভ্যান ফেরি থেকে উপরে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া পদ্মা নদীতে পড়ে যায়।
স্থানীয় জেলেরা পদ্মা নদীতে ভেসে যাওয়া কাভার্ডভ্যানে রশি লাগিয়ে পাড়ে নেওয়ার চেষ্টা চালায়। ঘণ্টাব্যাপী চেষ্টা চালানোর পর নদীতে পড়ে যাওয়া কাভার্ডভ্যান নদীর একটি ডুবো চরে নিরাপদে রাখা হয়। পরবর্তীতে দৌলতদিয়া নৌপুলিশের সদস্যরা স্থানীয়দের সঙ্গে যোগ দেয়।
৭নং ফেরি ঘাটে ব্যবসায়ী মো. সাহিদ মোল্লা বলেন, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নানা প্রকার অব্যবস্থপনার কারণে ফেরি ঘাটে মাঝে মধ্যে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ফেরি থেকে কাভার্ডভ্যান পড়ে যাওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কোনো ব্যক্তি ঘটনা স্থানে আসেনি।
শেখ মোমিন নামের এক ব্যক্তি বলেন, পল্টুন থেকে ট্রাক নদীতে পরে যাওয়ার দায় কেউ নিতে চাচ্ছে না। তিনি বলেন, ঘাটে ঘাটে অব্যবস্থাপনার কারণে এমন ঘটনা ঘটেছে। পল্টুন থেকে কাভার্ডভ্যান নদীতে পড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডবিøউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন বলেন, কাভার ভ্যান ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রন হারিয়ে নদীতে পড়ে যায়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি শোনা মাত্র ঘাটে এসেছি। স্থানীয়দের সঙ্গে উদ্ধার কার্যক্রম করে কাভার্ডভ্যানটিকে পাড়ে টেনে রেখেছি। এ বিষয়ে আমরা বিআইডব্লিউটিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি।শফিকুল ইসলাম শামীম রাজবাড়ী
এফএইচ