দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অপরাধে ইমান শেখ নামের এক কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা এলাকায় একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। অভিযান শেষে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অনুমোদনহীন ওই কারখানায় ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। বিভিন্ন ব্রান্ডের প্যাকেটে এসব আইসক্রিম দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হতো।
কারখানার কয়েকটি ফ্রিজে থাকা বিপুল পরিমাণ আইসক্রিম অভিযানের সময় ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
জেবি