দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মার্চ) নড়াইল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাইমাসি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়।
নারীর ক্ষমতায়নে হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে ২৪০ জন শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেন অতিথিবৃন্দ।
হার পাওয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমীননের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, নড়াইল পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আরাফাত হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে ৩ উপজেলার মোট ২৪০ জন প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ দেওয়া হয়। প্রাইমারি ইনফোটেক লিমিটেড ও সিমেক সিস্টেম লিমিটেড প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ বিতরণে সহায়তা করেন বলে জানা গেছে।
জেবি