দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম বলেছেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। নারীর অধিকার ও নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত হয়েছেন। বাংলাদেশের নারীদের প্রতিষ্ঠিত করে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড় করাতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে শরীয়তপুরের সখিপুরে হাজী শরীয়তউল্যাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে সমাজের অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা অনেক এগিয়ে। স্বাধীনতার আগ থেকেই দেশ ও জাতির উন্নয়নকল্পে পুরুষের সঙ্গে নারীরাও একযোগে কাজ করে আসছেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শামীম বলেন, তোমরা ভালোভাবে লেখাপড়া করে নিজেদেরকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করবে।
তোমরা (শিক্ষার্থীরা) সৌভাগ্যবান, কারণ তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছেন। তিনি দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে নিরলসভাবে কাজ করে চলছেন।
কলেজ গভর্নিংবডির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কহিনুর সুলতানা দোলা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, কলেজের অধ্যক্ষ অশোক চন্দ্র টিকাদার।
জেবি