দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে শাহার মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) সকালে পৌর এলাকার শান্তিনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহার শান্তিনগরের গেদু মোল্লার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ফজরের নামাজ আদায় করে সকাল সোয়া ৬টার দিকে ওই ব্যক্তি বড় বাজার-ধরখার সড়ক হয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় আখাউড়াগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যায়।
এফএইচ