দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের কারণে নিরস্ত্র বাঙালি স্বসস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল ও কলেজে মায়ের তরীর আয়োজনে দুই দিনব্যাপী লোক সংগীত উৎসবের উদ্বোধন করে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল।
৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশটিকে স্বাধীন করে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া আমাদের সংস্কৃতি যাতে হারিয়ে না যায় সেজন্য দেশের মানুষকে সংস্কৃতিগুলো ধরে রাখার আহ্বান জানান আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অর্ধনীতিবিদ প্রফেসর ড. মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
জেবি