দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় একটি বেসরকারি হাসপাতালের রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ৪ জন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে থানার আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— ফাহাদ (২০), জহির (২৮), মাসুম (৩০) ও নয়ন (৩১)। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বৃহস্পতিবার বিকেলে দগ্ধ ৪ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে কীভাবে হয়েছে সেটা এখনো নিশ্চিত হতে পারিনি।
এফএইচ