দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের হাতীবান্ধায় অনুপ্রবেশের অভিযোগে রুবেল মিয়া (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে আটক করার পর আজ বুধবার সকালে অনুপ্রবেশের দায়ে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে হাতীবান্ধা থানায় সোপর্দ করেছে বিজিবি।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা উত্তর জাওরানী গ্রাম থেকে রুবেলকে আটক করে বিজিবি। তিনি ওই গ্রামের মাহতাব হোসেনের ছেলে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপজেলার জাওরানী সীমান্ত দিয়ে কয়েক দিন আগে অবৈধভাবে ভারতে যান রুবেল। ভারতে কাজ শেষে গতকাল মঙ্গলবার রাতে একই সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় জাওরানী বিজিবি ক্যাম্পের টহল দল তাকে আটক করে।
জেবি