দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের টঙ্গীতে এক সাংবাদিকের বাড়িতে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে টঙ্গী থানার তিলারগাতি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, এতে ১৬ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা লুট হয়েছে।
ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক হলেন তিলারগাতি এলাকার মনির উদ্দিন। তিনি টঙ্গী থানা প্রেসক্লাবের সদস্য। এছাড়া তিনি একটি সংবাদপত্রে কাজ করেন।
ডাকাতি হওয়ার ঘটনা নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।
মনির উদ্দিন জানান, আজ ভোররাতে ৮-১০ জনের মুখোশধারী একটি দল বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। ডাকাত দলের সদস্যরা পিস্তল ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাড়ির সবার চোখ, হাত-পা বেঁধে ভিন্ন ভিন্ন কক্ষে আটকে রাখে তারা।
এ সময় ১৬ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন আলামত জব্দ করেন।
জেবি