দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে মনগড়া তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের প্রত্যাহারের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকা হাটখোলাপাড়া এলাকায় এ ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও জোড়া খুন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের প্রত্যাহার ও সেইসঙ্গে মামলাটি পুনরায় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় মানববন্ধনে ওই এলাকার পাঁচশতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
গেল বছরের ১৪ জুন বিকেলে গরুর পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলার ভুরকা হাটখোলাপাড়া গ্রামের রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা ওরফে ভেলশ মালিথা (৪৩) ও ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৪২) নামের দুই কৃষককে গুলি করে ও কুপিয়ে হত্যা করে চরাঞ্চলের ত্রাশ খ্যাত লালচাঁদ বাহিনীর সেকেন্ডইন কমান্ড উজ্জ্বল সর্দারসহ তার সন্ত্রাসী বাহিনী।
এ ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে ও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত বজলু মালিথার ছেলে নাহিদ হাসান। দায়েরকৃত ওই মামলায় আদালতে মনগড়া তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।
জেবি