দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার বিক্রমহাটি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছে চালক ও যাত্রীরা।
বুধবার (৬ মার্চ) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার দুই লেনেই পরিবহনের চাপ রয়েছে। তবে এলেঙ্গা হতে ঢাকাগামী লেনে তেমন পরিবহন নেই। যানজটের কারণে উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী পরিবহনগুলো এলেঙ্গা হতে ভুঞাপুর-তারাকান্দি- বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চলিক সড়ক ব্যবহার করে সেতু গোলচত্ত্বর হয়ে চলাচল করছে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, মহাসড়কে পরিবহনের চাপ বেশি সেইসঙ্গে এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত দুই লেনে সড়কে পরিবহনের ধীরগতি হলেই ট্রাক চালকরা ঘুমিয়ে যায়। এতে পিছনের গাড়িগুলোও মনে করে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা কাজ করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হবে।
জেবি