দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক দিনব্যপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে ভোলা শহরের সার্কিট হাউজ হলরুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্ধোধন করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
সাংবাদিকতার নীতিমালা এবং প্রেসকাউন্সিল প্রণীত আচরণবিধি নিয়ে আলোচনা করেন প্রেস কাউন্সিল অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।
সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তামিম আল ইয়ামিন। বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিক সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশন করার আহ্বান জানান।
কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করে। পরে প্রশিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন প্রধান অতিথি।
জেবি