• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • চাঁপাইনবাবগঞ্জ

জনসচেতনতায় বিচারকের উদ্যোগে জনপ্রিয় লোকসঙ্গীত গম্ভীরা

মো.তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
  ০৫ মার্চ ২০২৪, ১৯:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের জনপ্রিয় লোকসঙ্গীত গম্ভীরা। নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে চলমান বিভিন্ন ঘটনা ও সমাজের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরেন নানা ও নাতি। বাতলে দেন সমাধানের পথও। চারিদিকে যখন প্রতারণার ভয়াবহ জাল বিস্তৃত; এমন সময়ে বিনোদনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে নির্মাণ করা হয়েছে গম্ভীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পরিকল্পনা ও নির্দেশনায় গম্ভীরাটি নির্মাণ করেছেন প্রয়াস ফোক থিয়েটরের শিল্পীগোষ্ঠী। সাধারণ মানুষকে সচেতন করতে এমন অভিনব উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রশংশিত হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর।

জানা গেছে, প্রতারণা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। লোভ করে প্রতারক চক্রের খপ্পড়ে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছে নারী-পুরুষ। উচ্চ সুদের প্রলোভনে মধুমতি নামে একটি এনজিওর প্রতারণার গল্প এখন সব মহলে আলোচিত। সাধারণ খেটে খাওয়া মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। নিজের শেষ সম্বলটুকু এনজিও নামক ভুয়া প্রতিষ্ঠানে জমা রেখে ভিখারিতে পরিণত হয়েছে।

প্রতারকদের কৌশলে ধরাশায়ী হচ্ছেন শিক্ষিত-অশিক্ষিত অনেকেই। টাকার আশায় আদালতে এসে মামলা করছেন ভুক্তভোগীরা। বর্তমানে এনজিওর প্রতারণা নিয়ে আদালতে হাজার হাজার মামলা বিচারাধীন।

প্রতারণা থেকে বাঁচতে সচেতনতা প্রয়োজন; সেই ভাবনা থেকেই গম্ভীরা নির্মাণের উদ্যোগ নেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর। বিচারক জানিয়েছন- মামলা সমাধানের উপায় নয়, সচেতনতায় পারে মানুষকে সঠিক পথ দেখাতে।

তাই চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গম্ভীরার মাধ্যমে মানুষকে সচেতন করতে এমন উদ্যোগ।

জনসচেতনতা তৈরিতে বিচারকের এমন উদ্যোগ প্রশংসনীয় বলছেন আইনজীবীরা। এ বিষয়ে কথা হয় চাঁপাইনবাবগঞ্জ আদালতের আইনজীবী ড. মো. তসিকুল ইসলাম, আসলাম-উদ-দৌলা, আব্দুস সালাম ও রাসেল আহমেদ রনির সঙ্গে। তারা বলেন, তথাকথিত এনজিওতে টাকা রেখে চাঁপাইনবাবগঞ্জের অনেক মানুষ প্রতারিত হয়েছে। নিঃস্ব হয়ে গেছেন অনেকেই। লোভ ও সচেতনতার অভাবে মানুষ প্রতারিত হয়েছে। এ নিয়ে আদালতে অসংখ্য মামলা চলছে।

আরও পড়ুন

সর্বোচ্চ মর্যাদার ‘বাংলাদেশ আনসার পদক’ পাওয়ায় মইনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

আইনজীবীদের দাবি এসব প্রতারকরা ধরা পড়লেও সাজা নিশ্চিত করা আরও কঠিন। টাকা ফেরত পাওয়া বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এই গম্ভীরায় বিনোদনের সঙ্গে মানুষ সচেতন হবে। বিচারকের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর জানান, চাঁপাইনবাবগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। নিজের শেষ সম্বলটুকু এনজিও নামক ভুয়া প্রতিষ্ঠানে জমা রেখে ভিখারিতে পরিণত হয়েছে। খড়কুটা ধরে বেঁচে থাকার আশায় আদালতে এসে মামলা করছে। একটা দুইটা করতে করতে এখন হাজার হাজার মামলা এনজিও সংক্রান্ত। তাই চেষ্টা করেছি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে মানুষকে সচেতন করতে। কেননা মামলা সমাধানের উপায় নয়, সচেতনতায় পারে নিরাপদে রাখতে। তিনি আরও বলেন, এই গম্ভীরা গানের একমাত্র উদ্দেশ্য মানুষকে সচেতন করা। বিনোদনের মাধ্যমে মানুষ প্রতারণার বিষয়ে সচেতন হলেই আমাদের সার্থকতা।

জেবি

  • চাঁপাইনবাবগঞ্জ
  • সারাদেশ
  • সার্থকতা
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মামলা করেও নিরাপত্তাহীন প্রবাসীর পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় মামলা করেও নিরাপত্তাহীন প্রবাসীর পরিবার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।