দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে স্বাস্থ্য বিভাগের অভিযানে ল্যাবস্টার ডায়াগনস্টিক সেন্টারে কোনো টেকনিশিয়ান না থাকাসহ বিভিন্ন অব্যবস্থাপনার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারের হরমন পরীক্ষার অনুমোদন না থাকলেও তারা হরমন পরীক্ষা করার কারণে মেশিন জব্দ করা হয়েছে।
অপরদিকে নাঈমা সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসক না থাকা, সেবিকাদের জন্য আলাদা রুম না থাকাসহ চরম অবস্থাপনা থাকলেও কোনো ব্যবস্থা না নিয়ে সতর্ক করলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।
এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। রোববার (৩ মার্চ) দুপরে সদর হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করে নড়াইল স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি ১০টি নির্দেশনা প্রতিপালন করা হচ্ছে কিনা তা দেখা হচ্ছে। আমরা তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। এর মধ্যে ল্যাবস্টার ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিভিল সার্জন।
জেবি