দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়িতে দিপালি রানী নামে এক নারীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ সময় নিহতের স্বামীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। উপজেলার লেজারার্স আবাসিক এলাকায় কাউসারের ভাড়াটিয়া বাড়িতে বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ঘটে।
নিহত দিপারি রানী দাসের বাড়ি মুন্সিগঞ্জে। তিনি পরিবার নিয়ে ভাড়াবাড়িতে থেকে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
নিহতের স্বজনরা জানায়, প্রায়ই দীপালির সঙ্গে পাশের ভাড়াটিয়া ফরিদার ঝগড়া হয়। বুধবারও রান্না করা নিয়ে ফরিদার সঙ্গে নিহতের ঝগড়া হয়। রাতে নিহতের মেয়েরা ঘরের দরজা খোলা দেখেই তাদের আত্মীয় গায়ে হলুদ অনুষ্ঠানে যায়। এ সময় ফরিদা তার ঘরে স্পিকারে সাউন্ড দিয়ে গান বাজিয়ে পরে তাদের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে দিপালিকে কুপিয়ে হত্যা করে।
এ সময় দিপালীর স্বামীকেও ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। সকালে নিহতের মেয়ে ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে শ্যামাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বন্দর) শেখ বিল্লাল হোসেন এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার ফরিদা বেগম ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যার ঘটনায় তদন্ত চলছে বলে জানায় এই পুলিশ কর্মকর্তা।
জেবি