দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার বেইলী রোডে অগ্নিকাণ্ডে নিহত ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের পাঁচজনের নামাজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১ মার্চ) বিকেল বাদ আসর নামাজের পর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের খন্দকার বাড়ি জামে মসজিদ প্রাঙণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
এতে আত্মীয়-স্বজন, গ্রামবাসীসহ শোকার্ত মানুষরা অংশ নেয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। এ সময় শোকার্তদের বিলাপে পুরো পরিবেশ বারি হয়ে উঠে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে ঢাকার বেইলী রোডের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার তার স্ত্রী স্বপ্না বেগম ও দুই মেয়ে কাশপিয়া, উম্মেনূর ও ছেলে সৈয়দ আব্দুল্লাহ নিহত হন।
জেবি