দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিরোধীদের তুমুল গোলাগুলির কারণে নাইক্ষ্যংছড়িতে বন্ধ করা ৫ স্কুল ২৩ দিন পর খোলা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে স্কুলগুলো খুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ মোজাহিদু ইসলাম। তিনি বলেন, খোলার দিন পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল।
অভিভাবকেরা জানান, স্কুল খুলে দেওয়ায় তারা সংশ্লিষ্টদের সাধুবাদ জানান।
এদিকে স্কুল খুলে দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে খুশির আমেজ দেখা গেছে। আজ বুধবার সকালে তুমব্রু পশ্চিম কূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোমেনা বেগম উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, ২৩ দিন ছিল যেন আমাদের কাছে ২৩ বছর। গোলাগুলি ছিল আমাদের কাছে কাল। এখন প্রতিদিন স্কুলে যেতে পারব।
এভাবে তুমব্রু, বাইশফাঁড়ি, ভাজাবুনিয়া, তুমব্রু পাহাড়পাড়া ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর প্রতিক্রিয়া ছিল একই। অনুরূপভাবে শিক্ষক-অভিভাবকেরাও।
জেবি