দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে দ্বিতীয় দিনের মতো স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের তিনটি বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শহরের বটতলাস্থ নিরাপদ জেনারেল হাসপাতাল নানা অনিয়মের অভিযোগে সিলগালা করে দেওয়া হয়।
এছাড়া শহরে ইউনাইটেড হাসপাতালে ডাক্তারের স্বাক্ষর ও বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর ঠিক না থাকায় এবং ইউনিক হাসপাতালেও একই অভিযোগে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় মোবাইল কোর্টের বিচারক ছিলেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস।
এছাড়াও সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই অভিযান নিয়মিত চলবে বলে জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য জানিয়েছেন।
জেবি