দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের মুকসুদপুরে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা দিচ্ছে নাইম হোসেন হৃদয় মোল্লা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্রে ধর্ম পরীক্ষা দিচ্ছে এই শিক্ষার্থী। সে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে।
পরীক্ষার্থী নাইম হোসেন হৃদয় জানান, তার বাবার ইচ্ছা ছিলো তার ছেলে বড় হয়ে বিসিএস ক্যাডার হবে। কিন্তু আমার বাবার স্বপ্ন আর পূরণ হলো না। আমার বাবা দেখে যেতে পারলেন না আমার ভবিষ্যত। তার আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন।
শিক্ষার্থীর চাচা বাবুল মোল্যা জানান, আমার ভাই মনিরুজ্জামান মোল্যা গতকাল সোমবার রাতে স্ট্রোক করে ইন্তেকাল করেন। ভাতিজার পরীক্ষা শেষ হলে তাকে দাফন করা হবে।
কেন্দ্র সচিব অচিন্ত কুমার বিশ্বাস জানান, শিক্ষার্থী নাইম হোসেন হৃদয় মোল্যার বাবা ইন্তেকাল করেছেন। আমরা খবর পেয়ে তাকে আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সে জানিয়েছে, সবার সঙ্গে বসেই পরীক্ষা দেবে। সে স্বাভাবিক আছে৷ তার পরীক্ষার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেবি