দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে র্যাব-১২ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রেস বিফ্রিংয়ে র্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান জানান, গত ৪ আগস্ট ভোমরা স্থলবন্দর হতে ট্রাকচালক জয়নাল হোসেন (৪০) ও হেলপার রুবেল@রাসেল (২৮) পাথর বোঝাই ট্রাক নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকার উদ্দেশ্যে রওনা করে। পরবর্তীতে ৬ আগস্ট উক্ত পাথর বোঝাই ট্রাকটি ঢাকা জেলার ধামরাই থানার শ্রীরামপুর নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং গত ৭ আগস্ট মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা হতে উক্ত ট্রাকের চালক এবং হেলপার এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত ট্রাকচালকের ছোট ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
হত্যাকাণ্ডের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায় এবং সাভার থানার কর্ণপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতে থাকে। পলাতক আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
উক্ত ঘটনায় আদালত গত ৯ অক্টোবর আসামিকে উক্ত ধারায় দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিতসহ আরও ৩০হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২ ও র্যাব-৪ যৌথ আভিযানিক দল গত ২৫ ফেব্রুয়ারি রাতে ঢাকা জেলার সাভার মডেল থানার কর্ণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্লাপাড়া উপজেলার মধুপুর গ্রামের মৃত কাইয়ুম মোল্লার ছেলে শাহাদাৎ হোসেনকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফএইচ