দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঋণের চাপে দুই শিশু সন্তানকে বিষ প্রয়োগে হত্যার পরে মায়ের আত্মহত্যার ঘটনায় মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে নিহত সালমা বেগমের বড় ভাই নূর মোহাম্মদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানা গেছে।
এদিকে সালমা বেগমসহ দুই শিশুর মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে ময়নাতদন্তের জন্য। ইতিমধ্যেই ময়নাতদন্তের কাজ শুরু করেছে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
ময়না তদন্ত শেষে বিকেলে সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নের উওর ইসলামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে বলে জানান নিহতের ভাই।
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, ঋণের চাপে দুই শিশু সন্তানকে হত্যার পরে আত্মহত্যা করা মায়ের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে ময়নাতদন্তের কাজ অব্যাহত রয়েছে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের পরে বিস্তারিত বলতে পারব।
উল্লেখ্য,মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নের উওর ইসলামপুর গ্রামে ঋণের চাপে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার ঘটনার ঘটেছে।
রোববার সকালে যেকোনো সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে।
এফএইচ