দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে প্রচার-প্রচারণায় বাধা হুমকি ও আতঙ্কিত পরিবেশ তৈরির অভিযোগ তোলে সংবাদ সম্মেলন করেছেন মেয়র প্রার্থী মাহতাবউদ্দিন কল্লোল।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
নির্বাচনি এলাকায় প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন ও তার স্বামী মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ফয়সাল বিপ্লব প্রভাব খাটিয় আতঙ্কিত পরিবেশ তৈরির মাধ্যমে ভোট কাস্টিং কমানোর অপ-তৎপরতার অভিযোগ করেন নাড়িকেল গাছ প্রতীকের এই প্রার্থী।
মেয়র প্রার্থী কল্লোল বলেন, নির্বাচনের শুরু থেকেই বিভিন্নভাবে বাধা দিচ্ছে প্রতিপক্ষ জগ প্রতীকের প্রার্থী ফাহরিয়া আফিরনের লোকজন। প্রচারণার প্রথম দিন গেল ২৩ ফেব্রুয়ারি পৌরসভার রণছ রুহিতপুর এলাকায় কল্লোলের পক্ষে ভোট চাওয়া তাদের সমর্থক অপু আমার মহিলা কর্মী লাকিকে গালিগালাজ ও শ্লীলতাহানি করেছে। তার বাড়িঘরে হামলা করেছে।
ওইদিন বিকালে শহরের মানিকপুর এলাকায় আমার সহধর্মিণী জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা বেগম লিপির পথরোধ করে তার সঙ্গে থাকা ছাত্রলীগ কর্মী শান্তকে ছুড়ি দিয়ে আঘাত করে জখম করেছে।
পরদিন গতকাল ২৪ ফেব্রুয়ারি শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় ভোট চাইতে গেলে জগ প্রতীকের সমর্থক সোহেল মহিলা কর্মী পুতুলসহ তার সঙ্গে থাকা মহিলাদের লাঞ্ছিত ও অপদস্ত করে। একইদিন দক্ষিণ ইসলামপুর এলাকায় জগ প্রতীকের সমর্থক মনির আমার মহিলা কর্মী হালিমা, মঞ্জু ও সাফাকে লাঠি দিয়ে পেটাতে এগিয়ে আসে। এ সময় তারা স্থানীয়দের সহয়তায় প্রাণে বেঁচে ফেরে।
নিপীড়নের মাত্রা দিনদিন আরও বাড়ছে ও এসব ঘটনায় থানায় এ পর্যন্ত ৫টি অভিযোগ করেছেন জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন ভয় পাচ্ছেন।
তার পেছনে যে শক্তিটি কাজ করছে তাদের উদ্দেশ্য মূলত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ প্রতিষ্ঠা করা ও মুন্সিগঞ্জ পৌরসভাকে 'টেন্ডারবিহীন' লুটপাটের অভয়ারণ্যে পুনপ্রতিষ্ঠা করা।
সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নিরপেক্ষ প্রশাসনিক আচরণের দাবি জানান মাহতাবউদ্দিন কল্লোল।
জেবি