দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়ায় অবৈধভাবে ফসলি জমি কেটে ইটভাটায় বিক্রি করার অপরাধে আলকাছ খান (৬৫) নামে এক জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শৌলপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গ্রাম চিকন্দি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালদের মাধ্যমে ওই জমির মালিক আলকাছ খানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, যারা ফসলি জমির মাটি উত্তোলন করে বিক্রি করে এবং নদী অবৈধভাবে থেকে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জেবি