দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রথমবারের মতো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসপাতালের তৃতীয় তলায় হাসপাতালে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা পিঠার পশরা সাজিয়ে বসেন। সেমাই পিঠা, পান পিঠা, দুধরুটি, তালপিঠা, কুলিপিঠাসহ অর্ধশতাধিক প্রকারের পিঠা দেখে মুগ্ধ রোগী ও রোগীর স্বজনরা।
রাতে বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকি, সাধারণ সম্পাদক মীর জায়েশী আশরাফি জেমসসহ রোগী ও রোগীর স্বজনরা পিঠা উৎসব পরিদর্শন করেন।
প্রথমবারের মতো ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিতে পেরে সন্তষ্ট হাসপাতালে কর্মরত বিভিন্ন পর্যায়ের চাকরিজীবীরা।
হাসপাতালের প্রশাসনিক বিভাগে কর্মরত রাফিজা বেগম বলেন, হাসপাতালে এই প্রথম এমন আয়োজন আমাদের খুব ভালো লেগেছে। পুরুষ সহকর্মীরা আমাদের সহযোগিতা করেছেন এবং আমরা নারীরা পিঠা বানিয়ে স্টলে নিয়ে এসেছি। খুবই আনন্দ করেছি আমরা, হাসপাতালে ভর্তি রোগী ও রোগীর স্বজনরাও এমন আয়োজনে খুশি হয়েছে।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সুন্দরভাবে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাঝে মাঝে এমন আয়োজন কর্মস্পৃহা বৃদ্ধি করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করার আশা ব্যক্ত করেন হাসপাতালের এই শীর্ষ কর্মকর্তা।
কয়েক ঘণ্টার এই পিঠা উৎসবে হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ৯টি স্টল ছিল।
জেবি