দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল পরিক্ষায় দায়িত্বে অবহেলা ও নকলে সহযোগিতা করার অপরাধে আট শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) গণিত পরীক্ষা চলাকালীণ সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অব্যাহতি পাওয়া আট শিক্ষক হলেন, উপজেলার থানার হাট দাখিল মাদরাসার দেলওয়ার হোসেন, আমকি মহিলা মাদরাসার আমিরুল হোসেন, পিতাম্বরপুর দাখিল মাদরাসার সাইফুল ইসলাম, শাকতলা আলিম মাদরাসার সুমি আক্তার ও আবুল হোসেন, নান্দিয়া পাড়া আলিম মাদরাসার শরিফ মোহাম্মদ ইকবাল এবং সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদরাসার মেজবা উদ্দিন ও ইউনুস শরিফ।
কেন্দ্র সচিব ও হামেদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির বলেন, শিক্ষার্থীরা গণিত পরীক্ষা চলাকালে একই সেট-কোড পূরণ করেছিল। দায়িত্ব প্রাপ্ত শিক্ষকরা স্বাক্ষর করার সময় অবহেলা করে এটি এড়িয়ে যান। এছাড়া হলের ভিতর শিক্ষার্থীরা বিশৃঙ্খল অবস্থায় ছিল। পরিদর্শনের সময় বিষয়টি আমার নজরে আসে। পরে তাৎক্ষণিক ৮ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা বলেন, কেন্দ্র সচিব পরীক্ষা চলাকালীণ শিক্ষকদের অবহেলার প্রমাণ পাওয়ায় অব্যাহতি দিয়েছেন। আমি তখন একজন ম্যাজিস্ট্রেট হিসেবে কেন্দ্র পরিদর্শনে যাই। আমার কাজ হচ্ছে কেন্দ্রের আইন শৃঙ্খলা দেখভাল করা। শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন কেন্দ্র সচিব।
এফএইচ